বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই দিনের প্রশিক্ষণেও অংশ নিলেন খামারিরা

পীরগঞ্জে মৎস্য খামারিদের প্রযুক্তি সহায়তা বিতরণ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য খামারিদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)” এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উপজেলার চারজন মৎস্য চাষী মো. আব্দুল হোসেন, মোর্তুজা আলম, জাহিদুর রহমান ডলার ও তোহিদুল ইসলাম-এর মাঝে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল এরেটর মেশিন, মাছের খাদ্য, সার, চুন, ব্লিচিং পাউডারসহ প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ অন্যান্যরা।

এছাড়া মৎস্য খামারিদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

#কৃষি_উন্নয়ন #পীরগঞ্জ #মৎস্যচাষ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

পীরগঞ্জে মৎস্য খামারিদের প্রযুক্তি সহায়তা বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য খামারিদের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৬ মে) উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)” এর আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান

অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার জানান, উপজেলার চারজন মৎস্য চাষী মো. আব্দুল হোসেন, মোর্তুজা আলম, জাহিদুর রহমান ডলার ও তোহিদুল ইসলাম-এর মাঝে প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল এরেটর মেশিন, মাছের খাদ্য, সার, চুন, ব্লিচিং পাউডারসহ প্রয়োজনীয় রাসায়নিক সামগ্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমানসহ অন্যান্যরা।

এছাড়া মৎস্য খামারিদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত