নড়াইল শহরের বরাশুলা চিত্রা সেতু এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার শিশুসন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই নারী ও তার প্রায় দুই বছর বয়সী সন্তানের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার আগে ওই নারী বারবার ট্রেন আসার সময় সম্পর্কে জানতে চাইছিলেন। পরে তিনি চিত্রা সেতুর রেলসেতুর ওপর উঠে যান এবং ট্রেন আসার সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়েই লাইনে অবস্থান করেন।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।
নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, নিহত নারী ও শিশুর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬