বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঘাড়ে আঘাতের চিহ্ন

নাসিরনগরে গৃহবধূর মরদেহ, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ছবি: চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পোষা দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নারায়ণ দেবনাথের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত পোষা দেবনাথ কুলিকুন্ডা গ্রামের মনোরঞ্জন দেবনাথের মেয়ে। তাঁর স্বামী নারায়ণ দেবনাথ বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বর্তমানে তিনি কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।

স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে খবর পাওয়া যায় মনোরঞ্জন দেবনাথের ঘরে পোষা দেবনাথকে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। বিষয়টি পরে নাসিরনগর থানার ওসিকে ফোনে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার দাবি করেছেন।

এদিকে স্থানীয়দের দাবি, নারায়ণ দেবনাথ মাদকাসক্ত ছিলেন। তাঁকে বিভিন্ন সময় মাতাল অবস্থায় দেখা গেছে বলেও দাবি করেন তারা।

তবে এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

#নাসিরনগর #গৃহবধূ_হত্যা #ব্রাহ্মণবাড়িয়া

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নাসিরনগরে গৃহবধূর মরদেহ, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পোষা দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী নারায়ণ দেবনাথের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নাসিরনগর উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের হিন্দু পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত পোষা দেবনাথ কুলিকুন্ডা গ্রামের মনোরঞ্জন দেবনাথের মেয়ে। তাঁর স্বামী নারায়ণ দেবনাথ বুড়িশ্বর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের বিনুত বিহারী দেবনাথের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতেই বসবাস করতেন। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, বর্তমানে তিনি কুলিকুন্ডা গ্রামের বাসিন্দা।

স্থানীয় এক বাসিন্দা জানান, সকালে খবর পাওয়া যায় মনোরঞ্জন দেবনাথের ঘরে পোষা দেবনাথকে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে গেছেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর ঘাড়ে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি। বিষয়টি পরে নাসিরনগর থানার ওসিকে ফোনে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর বিচার দাবি করেছেন।

এদিকে স্থানীয়দের দাবি, নারায়ণ দেবনাথ মাদকাসক্ত ছিলেন। তাঁকে বিভিন্ন সময় মাতাল অবস্থায় দেখা গেছে বলেও দাবি করেন তারা।

তবে এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত