বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

নীহারিকা সেন

নারী গোয়েন্দা হয়ে ফিরলেন সিফাত নুসরাত, আসছে রহস্য সিরিজ

সিফাত নুসরাত। ছবি : সংগৃহীত

দেশীয় শোবিজে নারী গোয়েন্দা চরিত্র নিয়ে বড় পরিসরের কাজ খুব একটা দেখা যায় না। সেই শূন্যতা পূরণ করতে এবার নির্মিত হচ্ছে রহস্যনির্ভর ধারাবাহিক ‘নীহারিকা সেন’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সিফাত নুসরাত।

তীর প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই সিরিজের নাম ভূমিকায় দেখা যাবে সিফাত নুসরাতকে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ‘নীহারিকা সেন’ চরিত্রের ফার্স্ট লুক, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সিফাত নুসরাত জানান, সম্প্রতি সিরিজটির প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি পর্বের কাজ শেষ হওয়ার পর এটি তীর প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্র দিয়ে আমি অনেক দূর যেতে চাই। নীহারিকা সেনকে ঘিরে নানা রহস্য ও তদন্তের গল্প সামনে আসবে।’

বিশেষ বিষয় হলো, সিরিজটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর।

নির্মাতা নাজিরী সাগরের ভাষ্য, বাংলাদেশে নারী ডিটেকটিভ চরিত্র খুব কম দেখা যায়। সেই জায়গায় সিফাত নুসরাতের উপস্থিতি নতুনত্ব যোগ করবে। তার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও অভিনয় দক্ষতা ‘নীহারিকা সেন’ চরিত্রটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রহস্য, তদন্ত ও রোমাঞ্চে ভরপুর ‘নীহারিকা সেন’ সিরিজটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

#সিফাত_নুসরাত #নীহারিকা_সেন #বাংলা_রহস্যসিরিজ

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

নারী গোয়েন্দা হয়ে ফিরলেন সিফাত নুসরাত, আসছে রহস্য সিরিজ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

দেশীয় শোবিজে নারী গোয়েন্দা চরিত্র নিয়ে বড় পরিসরের কাজ খুব একটা দেখা যায় না। সেই শূন্যতা পূরণ করতে এবার নির্মিত হচ্ছে রহস্যনির্ভর ধারাবাহিক ‘নীহারিকা সেন’। সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সিফাত নুসরাত।

তীর প্রডাকশন হাউসের ব্যানারে নির্মিত এই সিরিজের নাম ভূমিকায় দেখা যাবে সিফাত নুসরাতকে। ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে ‘নীহারিকা সেন’ চরিত্রের ফার্স্ট লুক, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

সিফাত নুসরাত জানান, সম্প্রতি সিরিজটির প্রথম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে। আরও কয়েকটি পর্বের কাজ শেষ হওয়ার পর এটি তীর প্রডাকশনের ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।

নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ‘ডিটেকটিভ নীহারিকা সেন একটি চ্যালেঞ্জিং চরিত্র। এই চরিত্র দিয়ে আমি অনেক দূর যেতে চাই। নীহারিকা সেনকে ঘিরে নানা রহস্য ও তদন্তের গল্প সামনে আসবে।’

বিশেষ বিষয় হলো, সিরিজটির নাম ভূমিকায় অভিনয়ের পাশাপাশি গল্পও লিখেছেন সিফাত নুসরাত। চিত্রনাট্য রচনা করেছেন মোহাম্মদ ফরহাদ হোসেন ফাহাদ। প্রথম পর্ব পরিচালনা করেছেন নাজিরী সাগর।

নির্মাতা নাজিরী সাগরের ভাষ্য, বাংলাদেশে নারী ডিটেকটিভ চরিত্র খুব কম দেখা যায়। সেই জায়গায় সিফাত নুসরাতের উপস্থিতি নতুনত্ব যোগ করবে। তার ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা ও অভিনয় দক্ষতা ‘নীহারিকা সেন’ চরিত্রটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রহস্য, তদন্ত ও রোমাঞ্চে ভরপুর ‘নীহারিকা সেন’ সিরিজটি দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত