শুক্রবার, ২২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত সেতু নির্মাণের আশায় স্থানীয়রা

নাগেশ্বরীতে কালীগঞ্জ সেতু নির্মাণে অগ্রগতি, স্থান ঘুরে দেখলেন কর্মকর্তারা

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের দুধকুমর নদীর কালীগঞ্জ ঘাট এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২১ মে) এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, মোঃ আমানউল্লাহ, মোঃ শাহাদাত হোসেন, আব্দুর রহিম, মীর নিজাম উদ্দিন, মোঃ মেহেদী হাসান সরকারসোয়াইবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, সেতুটি নির্মাণ হলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। বল্লভেরখাস ইউনিয়নের মাসুদ জানান, সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমানউল্লাহ বলেন, সেতু নির্মাণের প্রাথমিক সার্ভে ও ডিজাইন সম্পন্ন হয়েছে। বাস্তব পরিস্থিতি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়ে এলাকার মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত সেতু নির্মাণ বাস্তবায়নের চেষ্টা চলছে।

#কুড়িগ্রাম #কুড়িগ্রাম_বজ্রপাত #কালীগঞ্জ_সেতু

চেকপোস্ট

শুক্রবার, ২২ মে ২০২৬

নাগেশ্বরীতে কালীগঞ্জ সেতু নির্মাণে অগ্রগতি, স্থান ঘুরে দেখলেন কর্মকর্তারা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের দুধকুমর নদীর কালীগঞ্জ ঘাট এলাকায় সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছেন সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার (২১ মে) এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনে উপস্থিত ছিলেন আনোয়ারুল ইসলাম, মোঃ আমানউল্লাহ, মোঃ শাহাদাত হোসেন, আব্দুর রহিম, মীর নিজাম উদ্দিন, মোঃ মেহেদী হাসান সরকারসোয়াইবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ বলেন, সেতুটি নির্মাণ হলে ব্যবসা-বাণিজ্য সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। বল্লভেরখাস ইউনিয়নের মাসুদ জানান, সেতু নির্মিত হলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আমানউল্লাহ বলেন, সেতু নির্মাণের প্রাথমিক সার্ভে ও ডিজাইন সম্পন্ন হয়েছে। বাস্তব পরিস্থিতি পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়ে এলাকার মানুষের যাতায়াত সহজ করতে দ্রুত সেতু নির্মাণ বাস্তবায়নের চেষ্টা চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত