মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শুরু হলো সবুজায়ন অভিযান

ছবি : চেকপোস্ট

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলায় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বিদ্যালয়ভিত্তিক সবুজায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বুধবার (১৫ জুলাই) নলছিটির নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ. দা. রিজভী আহমেদ সবুজ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও দুপ্রক নলছিটি শাখার সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল এবং নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হকসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি উপভোগ করেন অতিথিবৃন্দ ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

#বৃক্ষরোপণ #নলছিটি #ঝালকাঠি_সংবাদ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

নলছিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, শুরু হলো সবুজায়ন অভিযান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলায় বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বিদ্যালয়ভিত্তিক সবুজায়ন কর্মসূচির আওতায় বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বুধবার (১৫ জুলাই) নলছিটির নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অ. দা. রিজভী আহমেদ সবুজ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও দুপ্রক নলছিটি শাখার সাধারণ সম্পাদক সামছুল আলম খান বাহার, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, নলছিটি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হায়দার খান বাদল এবং নান্দিকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হকসহ স্থানীয় শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঢাকার চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠান বড় পর্দায় সরাসরি উপভোগ করেন অতিথিবৃন্দ ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত