শনিবার, ২৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ছবি: চেকপোস্ট

আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিজভী আহমেদ সবুজ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহীদুজ্জামান সোহাগ, ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টিকাদান কর্মীরা।এবং সাংবাদিক বৃন্দ

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন, লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও টিকাদান কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।

সভায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের পরিকল্পনা সভা স্থানীয় স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

চেকপোস্ট

শনিবার, ২৭ জুন ২০২৬

নলছিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় নলছিটি উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিজভী আহমেদ সবুজ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহীদুজ্জামান সোহাগ, ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও টিকাদান কর্মীরা।এবং সাংবাদিক বৃন্দ

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের সফল বাস্তবায়ন, লক্ষ্যমাত্রাভুক্ত শিশুদের শনাক্তকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আগামী ২৮ জুন (রবিবার) সকাল ৮টা থেকে উপজেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও টিকাদান কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হবে।

সভায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার মাধ্যমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের আশাবাদ ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা মনে করেন, এ ধরনের পরিকল্পনা সভা স্থানীয় স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত