মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার

নরসিংদীর শিবপুরে সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু

ছবি : চেকপোস্ট

নরসিংদীর শিবপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন (৫০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার কলেজগেট সংলগ্ন তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শিক্ষক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সাল থেকে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে কলেজগেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি এখনো তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেন।

শিবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

#শিবপুর #নরসিংদী #শিক্ষকের_মৃত্যু

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

নরসিংদীর শিবপুরে সরকারি স্কুলের সহকারী প্রধান শিক্ষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

নরসিংদীর শিবপুরে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন (৫০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে শিবপুর উপজেলার কলেজগেট সংলগ্ন তার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত শিক্ষক গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সাল থেকে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং দীর্ঘদিন ধরে কলেজগেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি এখনো তদন্তাধীন রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেন।

শিবপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত