বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নির্যাতন-ভিডিও করে টাকা আদায়ের অভিযোগ

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্র ভাঙল ডিবি, নারী-পুরুষসহ গ্রেফতার ৪

ছবি: চেকপোস্ট

নরসিংদীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, অপহরণ ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বুধবার ৬ মে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক এর নির্দেশনায়।

গ্রেফতারকৃতরা হলেন শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মো. কাইয়ুম (২৫) ও ফয়সাল মিয়া (৩৪)। তাদের মধ্যে ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিবি সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে নারী-পুরুষ মিলে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিয়ে যেত। এরপর অপহরণ, শারীরিক নির্যাতন এবং ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হতো।

অভিযানে ফয়সালের কাছ থেকে এক ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানা-এ মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

#নরসিংদী #ডিবি_অভিযান #হানিট্র্যাপ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্র ভাঙল ডিবি, নারী-পুরুষসহ গ্রেফতার ৪

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

নরসিংদীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, অপহরণ ও নির্যাতনের অভিযোগে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বুধবার ৬ মে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানটি পরিচালিত হয় পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল-ফারুক এর নির্দেশনায়।

গ্রেফতারকৃতরা হলেন শারমিন আক্তার ওরফে বৃষ্টি (২৪), স্মৃতি আক্তার (২০), মো. কাইয়ুম (২৫) ও ফয়সাল মিয়া (৩৪)। তাদের মধ্যে ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডিবি সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে নারী-পুরুষ মিলে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে নিয়ে যেত। এরপর অপহরণ, শারীরিক নির্যাতন এবং ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হতো।

অভিযানে ফয়সালের কাছ থেকে এক ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় নরসিংদী মডেল থানা-এ মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত