হবিগঞ্জের নবীগঞ্জে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানটি ০৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত নবীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। এতে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শন না রাখা, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুসলিম সুইট মিট, বনফুল এন্ড কোং, ইসওয়ান স্টোর, ফাল্গুনী স্টোর এবং অনুরাগ সুইট মিট। সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হয়।
র্যাব-৯ জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬