বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবেশবিধি লঙ্ঘনে কঠোর অবস্থানে প্রশাসন

নবাবগঞ্জে দুই অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

ছবি: চেকপোস্ট

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে উপজেলার চকদল ও খলিশাগাড়ী এলাকার দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল নেতৃত্ব দেন। এসময় সহযোগিতা করেন বদরুন্নাহার সীমাসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে চকদল এলাকার মেসার্স এম এম বি ব্রিকস এবং খলিশাগাড়ী এলাকার মেসার্স এ ও এল ব্রিকস নামের দুইটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও সরকারি বিধিনিষেধ অমান্য করে পরিচালিত হচ্ছিল। এতে আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ ছিল।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় দিনাজপুর সদর থানা পুলিশ, নবাবগঞ্জ থানা পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশবিধি লঙ্ঘনকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#দিনাজপুর #ভ্রাম্যমাণ_আদালত #ইটভাটা

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

নবাবগঞ্জে দুই অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ দূষণের অভিযোগে দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে উপজেলার চকদল ও খলিশাগাড়ী এলাকার দুটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল নেতৃত্ব দেন। এসময় সহযোগিতা করেন বদরুন্নাহার সীমাসহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযানে চকদল এলাকার মেসার্স এম এম বি ব্রিকস এবং খলিশাগাড়ী এলাকার মেসার্স এ ও এল ব্রিকস নামের দুইটি ইটভাটার চিমনি ভেঙে ফেলা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো পরিবেশগত ছাড়পত্র ও সরকারি বিধিনিষেধ অমান্য করে পরিচালিত হচ্ছিল। এতে আশপাশের পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল বলে অভিযোগ ছিল।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় দিনাজপুর সদর থানা পুলিশ, নবাবগঞ্জ থানা পুলিশ, র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা দায়িত্ব পালন করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশবিধি লঙ্ঘনকারী কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত