মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাটে কুলি মজুর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি ধামইরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এসময় শ্রমিকরা ন্যায্য দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের সহ-সভাপতি ও পৌর মহিলা দলের সভানেত্রী মোছা. বেলী খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দলের নেত্রী মোছা. নারগিস বেগম।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলি মজুর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক।
বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধি এবং শ্রমিক-মালিক ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় শ্রমিকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬