বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

জুলাই মামলা ও গণমাধ্যম নিয়েও মন্তব্য

দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : পুুরনো।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানোর জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। তিনি দেশে এলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং বিচারের আওতায় আনা হবে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি এ ধরনের প্রচেষ্টা রুখে দিয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে নিহতদের পরিবার বা আহত ব্যক্তিরা মামলা করলে তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এছাড়া তিনি বলেন, কোনো গণমাধ্যমকে স্বৈরাচারী আচরণ করার সুযোগ দেওয়া হবে না এবং আইন অনুযায়ী গণমাধ্যম পরিচালিত হবে।

#স্বরাষ্ট্রমন্ত্রী #জাতীয়সংসদ #শেখহাসিনা

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

দেশে ফিরলেই শেখ হাসিনা গ্রেপ্তার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরানোর জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। তিনি দেশে এলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং বিচারের আওতায় আনা হবে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “প্রতিবেশী পরিবর্তন করা যায় না। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি এ ধরনের প্রচেষ্টা রুখে দিয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনে নিহতদের পরিবার বা আহত ব্যক্তিরা মামলা করলে তাদের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এছাড়া তিনি বলেন, কোনো গণমাধ্যমকে স্বৈরাচারী আচরণ করার সুযোগ দেওয়া হবে না এবং আইন অনুযায়ী গণমাধ্যম পরিচালিত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত