বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা দুটি মানহানি মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা জামিন পেয়েছেন।
রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তিনি। পরে শুনানি শেষে আদালতের বিচারক সুমন কর্মকার তার স্থায়ী জামিন মঞ্জুর করেন।
আইনজীবীরা জানান, আমির হামজার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আবু তালেব এবং বাদীপক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।
এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। নির্ধারিত সময়ে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশও দেওয়া হয়।
পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে দুটি মামলাতেই তার আবেদন মঞ্জুর করা হয়।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬