রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে মোট ২ হাজার ৮৮০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার পরিচালিত এ অভিযানে ট্রাফিক-রমনা বিভাগে ১২০টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ২১৫টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৮৩টি এবং ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১৪টি মামলা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে সর্বোচ্চ ৬২১টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১৮টি এবং ট্রাফিক-গুলশান বিভাগে ২৬৩টি মামলা দায়ের করা হয়েছে।
মামলাগুলোর মধ্যে রয়েছে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ। বিশেষ করে মোটরসাইকেল ও সিএনজি চালকদের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।
অভিযান চলাকালে ট্রাফিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে মোট ৫৯৮টি যানবাহন ডাম্পিং এবং ৪০০টি যানবাহন রেকার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, যানজট নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ট্রাফিক আইন মেনে চলার জন্য নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি আহ্বানও জানিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬