সুনামগঞ্জের দিরাই উপজেলায় অপহরণের শিকার এক কলেজছাত্রীকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি আইয়ুব নূর (২০)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শুক্রবার (১৭ জুলাই) র্যাব-৯, সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিরাই উপজেলার মাহমুদপুর এলাকার বাসিন্দা ও একটি কলেজের শিক্ষার্থী ওই তরুণীকে প্রেমের প্রলোভন ও বিয়ের আশ্বাস দিয়ে অপহরণের অভিযোগ রয়েছে একই এলাকার বাসিন্দা আইয়ুব নূরের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দিরাই থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরের পর থেকেই আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালায়।
অভিযানে অপহরণ মামলার প্রধান আসামি আইয়ুব নূরকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধার হওয়া তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬