সুনামগঞ্জের দিরাইয়ে এসএসসি ও দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় দিরাই পৌর শহরের বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রশিবির আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিশির মনির বলেন, গ্রামের পরিবেশে বেড়ে ওঠা কোনো দুর্বলতা নয়। অজপাড়া গাঁয়ের কাদামাটি পেরিয়ে স্কুলে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গ্রাম থেকে বেড়ে ওঠা মানুষও বড় শহরের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় সফল হতে পারে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, গ্রামে জন্ম নেওয়া কিংবা দরিদ্র পরিবারে বেড়ে ওঠার কারণে নিজেদের ছোট করে দেখার কোনো কারণ নেই। দিরাই-শাল্লার মতো প্রত্যন্ত এলাকায় বেড়ে উঠেও কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব।
তিনি আরও বলেন, পরিশ্রম, কষ্ট ও সাধনা বাদ দেওয়া যাবে না। মোবাইল ফোনে সময় নষ্ট না করে নিজেদের ভবিষ্যৎ গড়তে মনোযোগী হতে হবে। একদিন সমাজের গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছালে গ্রামের পরিবেশে বেড়ে ওঠার বিষয়টিই জীবনের ইতিহাস হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সহিবুর রহমানের সভাপতিত্বে এবং শাল্লা উপজেলা সভাপতি মো. শাহনুর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, সুনামগঞ্জ জেলা শিবিরের সভাপতি ফারহান শাহরিয়ার ফাহিম ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি রেজাউল ইসলাম।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন সাকিব আহমদ।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, অভিভাবক এবং দিরাই-শাল্লার শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬