বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের অভিযানে ধরা পড়ে আশরাফ

দিনাজপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ছবি: চেকপোস্ট

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ পুলিশ

বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল আশরাফের বিরুদ্ধে। বুধবার রাতে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

পরে বীরগঞ্জ থানা পুলিশের এসআই নেহারঞ্জন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আশরাফের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।

#দিনাজপুর #মাদকবিরোধীঅভিযান #ফেনসিডিল

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দিনাজপুরে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ পুলিশ

বুধবার (১৩ মে) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর সুজালপুর ইউনিয়নের বর্ষা গোপালপুর এলাকায় স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রহমানের ছেলে মো. আশরাফ (৩৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল আশরাফের বিরুদ্ধে। বুধবার রাতে এলাকাবাসীর সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।

পরে বীরগঞ্জ থানা পুলিশের এসআই নেহারঞ্জন এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় আশরাফের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিল জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে স্থানীয় বাসিন্দারা মাদকবিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা জরুরি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত