ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ বিধান দাস (১৯) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর উপজেলার টিনপট্টি স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত বিধান দাস ঝালকাঠি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টিনপট্টি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬