জননিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩০ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে চারজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৪ জন এবং মাদক কারবারে জড়িত ৩০ জনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬