গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ সংরক্ষণে পরিচালিত অভিযানে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী এবং ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ১১২টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জালগুলো গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ মাঠে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য বিভাগ জানিয়েছে, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬