সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঋণ বিতরণে উৎসবমুখর আয়োজন

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ছবি : চেকপোস্ট

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকারের স্বল্পসুদে দেওয়া ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠান শেষে বিআরডিবির ১০০ জন উপকারভোগীর মধ্যে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চারজন উদ্যোক্তার মাঝে ৯ লাখ ৬৯ হাজার টাকার ঋণ এবং বিআরডিবির দুটি সমিতির ২০ জন সদস্যের মধ্যে মোট ১০ লাখ ৫৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

#টুঙ্গিপাড়া #বিআরডিবি #জাতীয়পল্লীউন্নয়নদিবস

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এবং ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হোসেন মিয়া, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় ইউএনও জহিরুল আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, সরকারের স্বল্পসুদে দেওয়া ঋণ সঠিকভাবে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। এতে ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি এলাকার সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠান শেষে বিআরডিবির ১০০ জন উপকারভোগীর মধ্যে ২০০টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া চারজন উদ্যোক্তার মাঝে ৯ লাখ ৬৯ হাজার টাকার ঋণ এবং বিআরডিবির দুটি সমিতির ২০ জন সদস্যের মধ্যে মোট ১০ লাখ ৫৫ হাজার টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত