বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন

ছবি: চেকপোস্ট

কৃষি খাতে টেকসই উন্নয়ন এবং বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত হয়েছে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের বজ্রকণ্ঠ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

‘প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল চাষাবাদ এবং নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. মামুনুর রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ম. রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক (শস্য) সঞ্জয় কুমার কুন্ডু, ডিএই ফরিদপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) কৃষিবিদ মো. হাফিজ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হাওলাদার এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকারিয়া।

বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কার্যক্রম, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, তথ্যভিত্তিক কৃষি ব্যবস্থাপনা এবং ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক পেশায় রূপান্তর করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা উন্নত করা এবং কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করাও জরুরি।

কংগ্রেস উপলক্ষে আয়োজিত প্রদর্শনী স্টলে উন্নত জাতের ফসল ও বিভিন্ন কৃষিপণ্য প্রদর্শন করা হয়। এসব প্রদর্শনী কৃষকদের মধ্যে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী কৃষি পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

টুঙ্গিপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত, গুরুত্ব পেল নিরাপদ খাদ্য উৎপাদন

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত