শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

ভাগ্য গণনায় ভরসা, শপথের সময়ও বদল

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলতেই সরকারি পদে নিয়োগ চমক দিলেন বিজয়

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় একজন জ্যোতিষীকে প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। রাধন পন্ডিত ভেটরিভেল নামের ওই জ্যোতিষীকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিষয়েও পরামর্শ দেবেন।

জানা গেছে, শপথগ্রহণের সময় পরিবর্তনের ক্ষেত্রেও এই জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন বিজয়। আগে নির্ধারিত বিকেলের সময় বাদ দিয়ে সকাল ১০টায় শুভ মুহূর্তে শপথ নেন তিনি।

ভোটের আগেই বিজয়ের জয়ের ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসেন রাধন। ফলাফল মিলে যাওয়ার পরই তাকে প্রশাসনে অন্তর্ভুক্ত করা হয় বলে মনে করছেন অনেকেই।

এই নিয়োগকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কেউ একে কুসংস্কারের প্রভাব বলছেন, আবার কেউ বলছেন এটি বিজয়ের আস্থার প্রতিফলন।

#বিজয়_রাজনীতি #জ্যোতিষী_বিতর্ক #তামিলনাড়ু_সংবাদ

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী মিলতেই সরকারি পদে নিয়োগ চমক দিলেন বিজয়

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় একজন জ্যোতিষীকে প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। রাধন পন্ডিত ভেটরিভেল নামের ওই জ্যোতিষীকে অফিসার অন স্পেশ্যাল ডিউটি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক বিষয়েও পরামর্শ দেবেন।

জানা গেছে, শপথগ্রহণের সময় পরিবর্তনের ক্ষেত্রেও এই জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন বিজয়। আগে নির্ধারিত বিকেলের সময় বাদ দিয়ে সকাল ১০টায় শুভ মুহূর্তে শপথ নেন তিনি।

ভোটের আগেই বিজয়ের জয়ের ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসেন রাধন। ফলাফল মিলে যাওয়ার পরই তাকে প্রশাসনে অন্তর্ভুক্ত করা হয় বলে মনে করছেন অনেকেই।

এই নিয়োগকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। কেউ একে কুসংস্কারের প্রভাব বলছেন, আবার কেউ বলছেন এটি বিজয়ের আস্থার প্রতিফলন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত