জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দীন আহমদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি।
মির্জা ফখরুল বলেন, জুলাই সনদে আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক দলই স্বাক্ষর করেছে। নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহারের আলোকে সনদের অঙ্গীকার বাস্তবায়ন করবে এবং বিএনপি এ বিষয়ে অটল রয়েছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টি নিয়ে বিএনপির সঙ্গে কোনো ঐকমত্য হয়নি। এ কারণে দলটি শুরু থেকেই ওই প্রস্তাবের বিষয়ে আপত্তি জানিয়ে আসছে।
তিনি আরও বলেন, বিএনপি সংবিধান সংস্কার নয়, সংশোধনে বিশ্বাসী। জনগণের দেওয়া ম্যান্ডেট ও নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন আনা হবে বলে তিনি উল্লেখ করেন।
বিএনপি মহাসচিব দাবি করেন, বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় সরকার ব্যবস্থা এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালুসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কারের উদ্যোগ বিএনপিই নিয়েছিল। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বিরোধী দল জুলাই সনদকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি কেবল একটি মাসের আন্দোলন নয়; বরং দীর্ঘ সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের ধারাবাহিক ফল। তিনি গণতন্ত্রের চর্চা জোরদার, জাতীয় ঐক্য বজায় রাখা এবং বিভাজনের রাজনীতি পরিহারের আহ্বান জানান।
সভা শেষে অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬