বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দোয়া ও শহীদদের আত্মত্যাগ স্মরণ

জুলাই শহীদ দিবসে কক্সবাজারে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ছবি : চেকপোস্ট

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মহান জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ধারণ করে জনগণের সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারাও জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের এই কর্মসূচি শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

#বাংলাদেশপুলিশ #কক্সবাজার #জুলাইশহীদদিবস

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

জুলাই শহীদ দিবসে কক্সবাজারে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে মহান জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি প্রতিনিধি দল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, মহান জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। তাঁদের আত্মদান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শহীদদের আদর্শ ধারণ করে জনগণের সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার প্রত্যয় নিয়েছে কক্সবাজার জেলা পুলিশ।

অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারাও জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ অনুসরণ করে জনসেবামূলক কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের এই কর্মসূচি শহীদদের প্রতি গভীর সম্মান প্রদর্শনের পাশাপাশি তাঁদের আত্মত্যাগের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত