বুধবার, ২৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ

জুলাই আন্দোলনের মামলায় বিপাকে সাবেক এমপি মমতাজ

ছবি : চেকপোস্ট

সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ দাবি করে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ কারণে তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর প্রয়োজন রয়েছে বলে আদালতের কাছে আবেদন জানানো হয়।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তার না দেখানোর আবেদন জানিয়ে বলেন, মমতাজ বেগম ইতোমধ্যে একাধিক মামলায় জামিন পেয়েছেন এবং উক্ত মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সুনির্দিষ্ট উল্লেখ নেই। তারা দাবি করেন, একই সময়ে বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হওয়ায় অভিযোগগুলো বিচারিকভাবে যাচাই করা প্রয়োজন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস রোড এলাকায় সংঘর্ষের সময় মোক্তার হোসেন গুলিবিদ্ধ হন। চিকিৎসা শেষে তিনি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, মমতাজ বেগম ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরবর্তীতে গত বছরের মে মাসে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

#বাংলাদেশরাজনীতি #আদালতসংবাদ #মমতাজবেগম

চেকপোস্ট

বুধবার, ২৪ জুন ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় বিপাকে সাবেক এমপি মমতাজ

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত