বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্যাম্পাসে হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির

ছাত্রদল-শিবির বিতর্কে উত্তপ্ত রাজনীতি, রাকিবের কড়া বার্তা

ছবি : চেকপোস্ট

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলোর ঐক্য নষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অপতৎপরতা চালাচ্ছে।

সোমবার (১৮ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, গত কয়েক মাসে ছাত্রদল সারাদেশে সাংগঠনিক কার্যক্রম চালালেও কোনো ধরনের মব বা সংঘাতমূলক ঘটনা ঘটেনি।

তিনি আরও অভিযোগ করেন, কিছু সংগঠন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করছে এবং শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসভিত্তিক ওয়েলফেয়ার পলিটিক্স ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের রাজনৈতিক অপকৌশল চলতে থাকলে ছাত্রদলও পাল্টা অবস্থান নিতে বাধ্য হবে।

তিনি জুলাই-আগস্ট আন্দোলনের ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের স্পিরিট নষ্ট হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হবে।

#ছাত্রদল #বাংলাদেশ_রাজনীতি #ক্যাম্পাস_রাজনীতি

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ছাত্রদল-শিবির বিতর্কে উত্তপ্ত রাজনীতি, রাকিবের কড়া বার্তা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র সংগঠনগুলোর ঐক্য নষ্ট করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ধারাবাহিকভাবে অপতৎপরতা চালাচ্ছে।

সোমবার (১৮ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি দাবি করেন, গত কয়েক মাসে ছাত্রদল সারাদেশে সাংগঠনিক কার্যক্রম চালালেও কোনো ধরনের মব বা সংঘাতমূলক ঘটনা ঘটেনি।

তিনি আরও অভিযোগ করেন, কিছু সংগঠন ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করছে এবং শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

ছাত্রদল সভাপতি বলেন, ছাত্র সংগঠনগুলোকে ক্যাম্পাসভিত্তিক ওয়েলফেয়ার পলিটিক্স ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের রাজনৈতিক অপকৌশল চলতে থাকলে ছাত্রদলও পাল্টা অবস্থান নিতে বাধ্য হবে।

তিনি জুলাই-আগস্ট আন্দোলনের ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে বলেন, গণঅভ্যুত্থানের স্পিরিট নষ্ট হলে গণতান্ত্রিক অগ্রযাত্রা ক্ষতিগ্রস্ত হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত