বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কারাগারে পাঠানোর নির্দেশ

ছাতকে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ মাদকসেবীর কারাদণ্ড

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে ছাতক থানার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে আটকরা হলেন— জামক গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হেলাল আলী (২৮), ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আছমত আলী (৩৬) এবং দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে হেলাল আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, আছমত আলীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং তোফায়েল আহমদকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #ছাতক #মাদকবিরোধীঅভিযান

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

ছাতকে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৩ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সুনামগঞ্জের ‘খ’ সার্কেলের সমন্বয়ে ছাতক থানার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে আটকরা হলেন— জামক গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে হেলাল আলী (২৮), ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে আছমত আলী (৩৬) এবং দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৩)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাদক ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে হেলাল আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, আছমত আলীকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং তোফায়েল আহমদকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

রায় কার্যকরের জন্য দণ্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল কোর্টে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. আতাউর রহমান সজীব।

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত