সিরাজগঞ্জের চৌহালী উপজেলা-এ পাঁচ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই কিশোরের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া পশ্চিম পাড়ায় ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে ফল দেওয়ার কথা বলে বাড়ির পাশ থেকে ডেকে নেওয়া হয়। পরে সে বাড়িতে ফিরে অস্বাভাবিক আচরণ করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে শিশুটি ঘটনার কথা জানায়।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর ভুক্তভোগী পরিবার স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের কাছে বিচার চাইলেও তিনি তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়ার পরিবর্তে চিকিৎসা করিয়ে পরে বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।
স্থানীয়দের দাবি, প্রভাবশালী মহলের চাপ ও ধামাচাপার চেষ্টার কারণে কয়েকদিন বিষয়টি প্রকাশ পায়নি। শনিবার ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় অভিযুক্ত দুই কিশোরসহ তাদের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, অভিযোগ পেলে দ্রুত মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬