রোববার, ৩১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিয়ের আশ্বাসে প্রতারণার অভিযোগ

চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, পরিবার নিয়ে উধাও

ছবি : চেকপোস্ট

রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক যুবতী। রোববার (৩১ মে) দুপুর থেকে তিনি অভিযুক্ত যুবক তাইজুল ইসলামের বাড়িতে অবস্থান নেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তাইজুল ইসলাম ইউসুফপুর গ্রামের আব্দুল হালিমের ছেলে। যুবতীর অভিযোগ, প্রায় ১০ মাস আগে মাদ্রাসায় পড়াশোনার সময় তাদের পরিচয় হয় এবং পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস দিয়ে তাইজুল তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রোববার তাদের বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তাইজুল মোবাইল ফোন বন্ধ করে দেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হলেও বিয়ের বিষয়ে কোনো সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনার পর অভিযুক্ত যুবক ও তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে গেছেন বলে স্থানীয়দের দাবি।

যুবতী অভিযোগ করেন, বর্তমানে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, স্ত্রী হিসেবে স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন।

স্থানীয় সালিশ কমিটির সভাপতি আফাজ উদ্দিন মণ্ডল জানান, বিষয়টি সমাধানের জন্য উভয় পক্ষকে নিয়ে আলোচনা করা হলেও কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি মেয়ের পরিবারকে আইনগত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

ভুক্তভোগী যুবতীর খালা মোসাঃ মুনিয়া জানান, ছেলের পরিবারের পক্ষ থেকে বিয়ের বিষয়ে পাঁচ দিনের সময় চাওয়া হয়েছে। এ কারণে আপাতত মামলা করা হয়নি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আইনজীবী রজব আলী বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক স্থাপনের অভিযোগ তদন্ত ও আদালতে প্রমাণিত হলে তা আইনগতভাবে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আদালতের রায়ের ওপর নির্ভর করবে।

চারঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি পুলিশ অবগত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।

#চারঘাট_সংবাদ #বিয়ের_দাবিতে_অনশন #রাজশাহী_ভাইরাল_নিউজ

চেকপোস্ট

রোববার, ৩১ মে ২০২৬

চারঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যুবতীর অনশন, পরিবার নিয়ে উধাও

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত