বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শর্ট সার্কিটের সন্দেহ, ব্যাপক ক্ষতির আশঙ্কা

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ আগুন, মুহূর্তেই পুড়ল একাধিক দোকান

ছবি: চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব উজ জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে এবং বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়েছে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

#অগ্নিকাণ্ড #চাঁপাইনবাবগঞ্জ_নিউমার্কেট #ফায়ার_সার্ভিস_Bangladesh

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ আগুন, মুহূর্তেই পুড়ল একাধিক দোকান

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোরে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব উজ জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে এবং বিপুল পরিমাণ মালামাল নষ্ট হয়েছে। এতে ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত