রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইন-শৃঙ্খলায় কড়া বার্তা

চট্টগ্রামের আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসান,

ছবি: চেকপোস্ট

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। রবিবার (১৭ মে) দায়িত্ব গ্রহণের পর তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসূদ আলম বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদানের পর নবাগত এএসপি আনোয়ারা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন। দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

মাহমুদুল হাসান বলেন, জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করবেন তিনি। চট্টগ্রাম জেলা পুলিশও আশা প্রকাশ করেছে, তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#চট্টগ্রাম #বাংলাদেশপুলিশ #আনোয়ারা

চেকপোস্ট

রোববার, ০৭ জুন ২০২৬

চট্টগ্রামের আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসান,

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে নতুন সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মাহমুদুল হাসান। রবিবার (১৭ মে) দায়িত্ব গ্রহণের পর তিনি চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসূদ আলম বিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যোগদানের পর নবাগত এএসপি আনোয়ারা সার্কেলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন। দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

মাহমুদুল হাসান বলেন, জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করবেন তিনি। চট্টগ্রাম জেলা পুলিশও আশা প্রকাশ করেছে, তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত