বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শিক্ষার্থী-শিক্ষক-প্রাক্তনদের মিলনায়তনে স্মৃতি

গোবিপ্রবির ২৫ বছর: স্বপ্ন, সাফল্য ও ঐতিহ্যের রজতজয়ন্তী উদযাপন

ছবি : চেকপোস্ট

প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে উৎসবের রঙে সেজেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে রজতজয়ন্তীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ৯টা ৪০ মিনিটে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কেক কাটা এবং টেনিস কোর্টের সামনে আলোচনা সভার আয়োজন করা হয়।

রজতজয়ন্তীর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উৎসব উপলক্ষে একাডেমিক ও প্রশাসনিক ভবন, প্রধান ফটক, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থান বর্ণিল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন ও নান্দনিক তোরণে সাজানো হয়েছে। সন্ধ্যার আলোকসজ্জায় পুরো ক্যাম্পাস ধারণ করে এক মনোমুগ্ধকর রূপ।

রজতজয়ন্তীর উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা নিজেদের স্মৃতি, ছবি ও শুভেচ্ছাবার্তা ভাগাভাগি করছেন। তাদের মতে, এই আয়োজন শুধু প্রতিষ্ঠাবার্ষিকী নয়, বরং বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ পথচলা, অর্জন, ঐতিহ্য ও গৌরবের এক অনন্য উদযাপন। একই সঙ্গে এটি বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, রজতজয়ন্তীর সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলা গোবিপ্রবি এই রজতজয়ন্তীর মাধ্যমে আগামী দিনের পথচলায় নতুন উদ্দীপনা ও প্রত্যয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

#গোপালগঞ্জ #গোবিপ্রবি #রজতজয়ন্তী

চেকপোস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

গোবিপ্রবির ২৫ বছর: স্বপ্ন, সাফল্য ও ঐতিহ্যের রজতজয়ন্তী উদযাপন

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত