শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্ত চায় স্থানীয়রা

গোপালগঞ্জ নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটির দাবি জোরালো

ছবি: চেকপোসট

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম নিয়ে অনিয়ম, হয়রানি ও অযৌক্তিক জটিলতার অভিযোগ উঠেছে। নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা নিতে আসা একাধিক নাগরিক এসব অভিযোগ তুলেছেন।

ভুক্তভোগীদের দাবি, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা ও বায়োমেট্রিক তথ্য প্রদান করলেও পরবর্তীতে তাদের নানা অজুহাতে অফিসে ডেকে হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রাখা বা সার্ভার থেকে বাতিল করার অভিযোগও পাওয়া গেছে।

বোড়াশী ও রঘুনাথপুর ইউনিয়নের কয়েকজন আবেদনকারী জানান, গত মার্চ মাসে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশ নেওয়ার পরও তাদের আবেদন অগ্রসর হয়নি। কেউ কেউ অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জন্মনিবন্ধন ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রক্রিয়া আটকে দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচন অফিসকে ঘিরে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, সাধারণ নাগরিকরা দীর্ঘদিন সেবা না পেলেও কিছু ক্ষেত্রে বিশেষ প্রভাব বা আর্থিক লেনদেনের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।

এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঝুলে থাকা আবেদনগুলোর পুনঃপর্যালোচনা এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

#গোপালগঞ্জ #নির্বাচন_অফিস #ভোটার_নিবন্ধন

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

গোপালগঞ্জ নির্বাচন অফিসে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটির দাবি জোরালো

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসের কার্যক্রম নিয়ে অনিয়ম, হয়রানি ও অযৌক্তিক জটিলতার অভিযোগ উঠেছে। নতুন ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন সেবা নিতে আসা একাধিক নাগরিক এসব অভিযোগ তুলেছেন।

ভুক্তভোগীদের দাবি, নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা ও বায়োমেট্রিক তথ্য প্রদান করলেও পরবর্তীতে তাদের নানা অজুহাতে অফিসে ডেকে হয়রানি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রাখা বা সার্ভার থেকে বাতিল করার অভিযোগও পাওয়া গেছে।

বোড়াশী ও রঘুনাথপুর ইউনিয়নের কয়েকজন আবেদনকারী জানান, গত মার্চ মাসে ভোটার হালনাগাদ কার্যক্রমে অংশ নেওয়ার পরও তাদের আবেদন অগ্রসর হয়নি। কেউ কেউ অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও জন্মনিবন্ধন ও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে প্রক্রিয়া আটকে দেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, নির্বাচন অফিসকে ঘিরে একটি দালালচক্র সক্রিয় রয়েছে। তাদের দাবি, সাধারণ নাগরিকরা দীর্ঘদিন সেবা না পেলেও কিছু ক্ষেত্রে বিশেষ প্রভাব বা আর্থিক লেনদেনের মাধ্যমে দ্রুত কাজ সম্পন্ন হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিমেষ কুমার বসু অভিযোগ অস্বীকার করে জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন।

এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক ও ভুক্তভোগীরা নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। পাশাপাশি ঝুলে থাকা আবেদনগুলোর পুনঃপর্যালোচনা এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত