বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১২ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘স্বচ্ছতা’-য় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।
স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. সোহেল পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার।
আলোচনা সভায় জেলা প্রশাসন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একটি দেশের জনসংখ্যা শিক্ষা, অর্থনীতি, উন্নয়ন, জীবনযাত্রার মান ও সামাজিক অগ্রগতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তারা বাল্যবিবাহ, অল্প বয়সে মাতৃত্ব এবং পরিবার পরিকল্পনায় পুরুষদের অংশগ্রহণ কম থাকার বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ২০ জনকে সম্মাননা প্রদান করা হয়।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬