বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার চাঁদমারী রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় এলাকার একাধিক ফার্মেসিতে ওষুধ সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ অনুযায়ী চারটি পৃথক মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই এবং ওষুধ ব্যবসায়ীদের বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে আরও বেশি উপকৃত হবেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

গোপালগঞ্জে ফার্মেসিগুলোতে মোবাইল কোর্ট, জরিমানা ১৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার চাঁদমারী রোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারটি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় এলাকার একাধিক ফার্মেসিতে ওষুধ সংরক্ষণ ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ‘ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩’ অনুযায়ী চারটি পৃথক মামলায় মোট ১৫ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.কে.এম. ফয়জুল বারী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই এবং ওষুধ ব্যবসায়ীদের বিধি-বিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে বলেন, নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হলে সাধারণ মানুষ নিরাপদ ও মানসম্মত ওষুধ পেতে আরও বেশি উপকৃত হবেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত