শনিবার, ১১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

গোপালগঞ্জে কুরিয়ার সার্ভিসে ৭১ হাজার পিস সন্দেহভাজন নকল সিগারেট জব্দ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের শাখা থেকে প্রায় ৭১ হাজার পিস সন্দেহভাজন নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। উদ্ধার হওয়া সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজসংলগ্ন এস এ পরিবহনের একটি শাখা কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সন্দেহভাজন নকল সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচজন ব্যবসায়ীর নামে কুরিয়ারযোগে এসব পণ্য পাঠানো হয়েছিল। চালানের অর্থ ঢাকার উত্তরায় পরিশোধের নির্দেশনা ছিল। তবে সিগারেট গ্রহণ করতে আসা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।

এসআই আলমগীর হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে নকল সিগারেট সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, জব্দ করা সিগারেটের প্রকৃত উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন।

#গোপালগঞ্জ #পুলিশ_অভিযান #নকল_সিগারেট #গোপালগঞ্জ

চেকপোস্ট

শনিবার, ১১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে কুরিয়ার সার্ভিসে ৭১ হাজার পিস সন্দেহভাজন নকল সিগারেট জব্দ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের শাখা থেকে প্রায় ৭১ হাজার পিস সন্দেহভাজন নকল সিগারেট জব্দ করেছে পুলিশ। উদ্ধার হওয়া সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজসংলগ্ন এস এ পরিবহনের একটি শাখা কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সন্দেহভাজন নকল সিগারেট উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচজন ব্যবসায়ীর নামে কুরিয়ারযোগে এসব পণ্য পাঠানো হয়েছিল। চালানের অর্থ ঢাকার উত্তরায় পরিশোধের নির্দেশনা ছিল। তবে সিগারেট গ্রহণ করতে আসা কয়েকজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান।

এসআই আলমগীর হোসেন জানান, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে নকল সিগারেট সরবরাহ ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ আরও জানিয়েছে, জব্দ করা সিগারেটের প্রকৃত উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রমও প্রক্রিয়াধীন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত