মূল পাতা

বিনোদন

মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬
মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
অমিতাভ বচ্চন থাকেন জলসায়। কোলাজ

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবার একটি নতুন ই-মেইলে মুম্বাইয়ে তাঁর বাড়ি ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিশানা করার কথা বলা হয়েছে মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) সদর দপ্তরকেও। এই ই-মেইল সামনে আসার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে এ হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এতে বিএমসির সদর দপ্তর এবং অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অমিতাভের বাড়ি ছাড়াও ই-মেইলে আরও কয়েকটি জায়গার উল্লেখ রয়েছে। মেয়রের দপ্তরে পাঠানো ই–মেলটিতে দাবি করা হয়, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রোস্টেশনেও বোমা পেতে রাখা হয়েছে।

কে বা কারা এই ই-মেইল পাঠিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি হুমকির সত্যতা যাচাই করা হচ্ছে।

কিছুদিন ধরেই বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল সাত সকালে মুম্বাইয়ে সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলির ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন সময়ে চলচ্চিত্র তারকাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চনও।

হুমকিতে নাম ছিল ছেলে অভিষেকেরওদ্বিতীয়বার অমিতাভকে হুমকি দেওয়ার সময় তাঁর পাশাপাশি ছেলে অভিষেক বচ্চনের নামও উল্লেখ করা হয়েছিল। সে সময় গোল্ডি ধিলোঁর নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সামনে আসে। সেখানে লেখা হয়েছিল, ‘যত খুশি বুলেটপ্রুফ কেবিন বানিয়ে নাও, যা খুশি করো, বাবা-ছেলে দুজনকেই মেরে ফেলব। বুলেটপ্রুফের ভেতরেই মারব।’

একের পর এক হুমকির ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে অমিতাভের বাড়ি জলসার বাইরে। নিরাপত্তারক্ষীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে মুম্বাই পুলিশের সশস্ত্র সদস্যদের। বাড়ির বাইরে কী ঘটছে, তার ওপর নজর রাখতে বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরাও।

অমিতাভ বচ্চন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে আবারও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এবার একটি নতুন ই-মেইলে মুম্বাইয়ে তাঁর বাড়ি ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে নিশানা করার কথা বলা হয়েছে মুম্বাইয়ের বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) সদর দপ্তরকেও। এই ই-মেইল সামনে আসার পর সতর্ক অবস্থানে রয়েছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের দপ্তরে এ হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে। এতে বিএমসির সদর দপ্তর এবং অমিতাভ বচ্চনের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অমিতাভের বাড়ি ছাড়াও ই-মেইলে আরও কয়েকটি জায়গার উল্লেখ রয়েছে। মেয়রের দপ্তরে পাঠানো ই–মেলটিতে দাবি করা হয়, মহালক্ষ্মী রেসকোর্স, সায়ন ও আচার্য মেট্রোস্টেশনেও বোমা পেতে রাখা হয়েছে।

কে বা কারা এই ই-মেইল পাঠিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি হুমকির সত্যতা যাচাই করা হচ্ছে।

কিছুদিন ধরেই বলিউডের তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৪ সালের ১৪ এপ্রিল সাত সকালে মুম্বাইয়ে সালমান খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলির ঘটনা ঘটে। এর পর থেকে বিভিন্ন সময়ে চলচ্চিত্র তারকাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিকবার হুমকি পেয়েছেন অমিতাভ বচ্চনও।

হুমকিতে নাম ছিল ছেলে অভিষেকেরওদ্বিতীয়বার অমিতাভকে হুমকি দেওয়ার সময় তাঁর পাশাপাশি ছেলে অভিষেক বচ্চনের নামও উল্লেখ করা হয়েছিল। সে সময় গোল্ডি ধিলোঁর নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট সামনে আসে। সেখানে লেখা হয়েছিল, ‘যত খুশি বুলেটপ্রুফ কেবিন বানিয়ে নাও, যা খুশি করো, বাবা-ছেলে দুজনকেই মেরে ফেলব। বুলেটপ্রুফের ভেতরেই মারব।’

একের পর এক হুমকির ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে অমিতাভের বাড়ি জলসার বাইরে। নিরাপত্তারক্ষীদের পাশাপাশি মোতায়েন করা হয়েছে মুম্বাই পুলিশের সশস্ত্র সদস্যদের। বাড়ির বাইরে কী ঘটছে, তার ওপর নজর রাখতে বসানো হয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরাও।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত