‘ভালো সিনেমার জন্য কখনও ছাড় দিই না’-বললেন প্রযোজন সুমি
দেশব্যাপী সাড়া জাগানো ‘বরবাদ’ সিনেমার প্রযোজক ও পরিচালক জুটির নতুন ছবির শুটিংয়ে আরও এক মাস আগে নামার কথা ছিল মেগাস্টার শাকিব খানের। আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ঘোষণা না হলেও গত জুলাইয়ে চূড়ান্ত হয়েছিল, অক্টোবরের মাঝামাঝি সময়ে শুটিং শুরু হবে। তবে সেটি আর সম্ভব হয়নি।
‘বরবাদ’ দিয়ে দেশের সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে আলোচনার জন্ম দিয়েছিল শাকিব খানের উপস্থিতি। সিনেমাটি ব্যবসায়িকভাবে সফল হওয়ায় অনেক হল মালিকও আগের লোকসান পুষিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। ফলে শাকিব খান, পরিচালক মেহেদী হাসান হৃদয় ও রিয়েল এনার্জি প্রোডাকশনের নতুন সিনেমাটির জন্য তারাও অপেক্ষায় আছেন।
কিন্তু কবে শুরু হচ্ছে প্রতীক্ষিত এই সিনেমার শুটিং? এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে, ২০২৭ সালের রোজার ঈদে মুক্তির ঘোষণা দেওয়া রিয়েল এনার্জি প্রোডাকশনের এই ছবিটির ভবিষ্যৎ নাকি অনিশ্চিত! এমন গুঞ্জন কানে গেছে প্রযোজক শাহরিন আক্তার সুমিরও।
তবে এসব গুঞ্জনকে গুরুত্ব দিচ্ছেন না প্রযোজক। বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে সুমি বলেন, ‘এগুলো আমার কানেও এসেছে। এক কানে শুনেছি, অন্য কান দিয়ে বের করে দিয়েছি। পরিচালক শুটিংয়ের আগের প্রস্তুতি হিসেবে দেশের বাইরে আছেন। শুটিংয়ের আগের প্রস্তুতিগুলো শেষ হয়েছে। তিনি দেশে ফিরলে হয়তো আমরা সিনেমার নাম ঘোষণা করতে পারি।’
শাহরিন আক্তার সুমি বলেন, ‘স্ক্রিপ্ট থেকে শুটিং লোকেশন সবকিছুই নির্ভর করে পরিকল্পনার ওপর। স্ক্রিপ্ট পরিবর্তন হওয়ায় শুটিং শুরু হতে দেরি হয়েছে। টিমের সম্মতিতে এ মাসে স্ক্রিপ্ট লক হওয়ার পর আমরা সব প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমাদের দেশের সার্বিক পরিস্থিতি কখন কী হয়, বলা যায় না। এর সঙ্গে ভাইয়ার (শাকিব খান) নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করে দেশের বাইরে শুটিং করতে যাচ্ছি। ডিসেম্বরের ৫/৭ তারিখ থেকে শুটিং শুরু করব।’
‘বরবাদ’ ও ‘রাক্ষস’ সিনেমার এই প্রযোজক আরও বলেন, ‘আমরা একটানা দেশের বাইরে (ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া) শুটিং করব। দেশের অংশের কিছু কাজ আছে, সেগুলো জানুয়ারিতে ফিরে করব। শুটিংয়ের আগে অনেকে অনেক কথা বলেন। এগুলো সবসময় ছিল, আগামীতেও থাকবে। এগুলো শুনে লাভ নেই! আমরা কাজটা ঠিকভাবে করার চেষ্টা করি। সেটা দর্শক স্ক্রিনে প্রমাণ পেয়েছেন। আশা করছি, এবারও প্রমাণ পাবেন।’
তিনি আরও বলেন, ‘ভালো সিনেমার জন্য আমরা কখনও ছাড় দিই না। যদি একটি দৃশ্যের জন্যও টিমকে মালয়েশিয়া যেতে হয়, তবে সেখানেই যাব। দর্শকদের কাছে আমাদের যে রেপুটেশন, বিশ্বাস ও ভালোবাসা আছে, সেটা আমরা বজায় রাখার চেষ্টা করব।’
এদিকে, সিনেমাটির নাম ‘নিঃস্ব’ শোনা গেলেও পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, এই নাম পরিবর্তন হতে পারে। এমনকি শাকিব খানের নায়িকা কে থাকবেন, সেটিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। পরিচালককে একাধিকবার নায়িকার বিষয়ে জানতে চাওয়া হলেও তিনি এড়িয়ে গেছেন।
তবে নিশ্চিত হওয়া গেছে, নতুন এই ছবিতে থাকছেন ইধিকা পাল। শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেকের পর দুই বাংলায় পরিচিতি পান এই অভিনেত্রী। এরপর ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আবারও জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
শাকিব খানের সঙ্গে পরপর দুটি সিনেমায় অভিনয় করে সাফল্য পাওয়ার পর ইধিকা পাল টালিউডেও কাজের সুযোগ পেয়েছেন। দেব ও সৃজিত মুখার্জির সিনেমায়ও অভিনয়ের জন্য ডাক পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত