শনিবার, ১৬ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাংবাদিক মহলে শোক

গাজীপুরে সাংবাদিক আব্দুল হামিদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

সাংবাদিক আব্দুল হামিদের ফাইল ছবি। চেকপোস্ট

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ও গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান আজ সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আব্দুল হামিদ খান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন সাংবাদিক নেতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সাংবাদিক সংগঠনগুলোর নেতারা বলেন, তার মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজ একজন দায়িত্বশীল ও সংগ্রামী নেতাকে হারালো।

বাদ মাগরিব গাজীপুর বোর্ড বাজার এলাকায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

#আব্দুলহামিদ #গাজীপুরসাংবাদিক #ইন্নালিল্লাহ

চেকপোস্ট

শনিবার, ১৬ মে ২০২৬

গাজীপুরে সাংবাদিক আব্দুল হামিদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী সদস্য ও গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান আজ সকাল ১১টার দিকে রাজধানীর উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভুগছিলেন। চিকিৎসার জন্য ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আব্দুল হামিদ খান এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন সাংবাদিক নেতা।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সাংবাদিক সংগঠনগুলোর নেতারা বলেন, তার মৃত্যুতে গাজীপুরের সাংবাদিক সমাজ একজন দায়িত্বশীল ও সংগ্রামী নেতাকে হারালো।

বাদ মাগরিব গাজীপুর বোর্ড বাজার এলাকায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত