দেশের শীর্ষ গণমাধ্যমের সম্পাদক, সংবাদ প্রধান, বিপণন প্রধান, নীতিনির্ধারক ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে ‘মিডিয়া কানেক্ট সামিট’ আয়োজন করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। আগামী ১১ জুলাই (শনিবার) সকালে রাজধানীর আফতাবনগরে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ সামিট অনুষ্ঠিত হবে।
ফাউন্ডেশনের হেড অব কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফরিদ খান জানান, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ২০২২ সালে প্রতিষ্ঠা করা হয় আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠার পর থেকে তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়া, বেকারত্ব কমানো এবং দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং সরেজমিনে কার্যক্রম পরিদর্শনের সুযোগ করে দিতেই মিডিয়া কানেক্ট সামিট আয়োজন করা হয়েছে।
ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ১৭৯ জন তরুণ-তরুণীকে দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তরা এক বছরের মধ্যেই সম্মিলিতভাবে ৪২ কোটিরও বেশি টাকা আয় করতে সক্ষম হয়েছেন। বর্তমানে ইনস্টিটিউটে ১৪টি কর্মমুখী প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে এবং আরও নতুন কোর্স চালুর কার্যক্রম চলমান।
ফাউন্ডেশনের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর এক লাখ বেকার তরুণ-তরুণীকে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, যাতে তারা দেশীয় ও বৈশ্বিক কর্মবাজারে দক্ষ মানবসম্পদ হিসেবে অবদান রাখতে পারেন।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক ও সরকারি নিবন্ধিত দাতব্য সংস্থা। ২০১৭ সালে শায়খ আহমাদুল্লাহর প্রতিষ্ঠিত এ সংস্থা শিক্ষা, মানবসেবা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং দাওয়াহ কার্যক্রম পরিচালনা করে আসছে।

বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬