সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

জামায়াতের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত

গংগাচড়ায় জামায়াতের কর্মী সমাবেশ, তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি: চেকপোস্ট

রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ মে রাতে উপজেলার বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বড়বিল ইউনিয়ন শাখার আমীর মো. সোহাগ রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান।

তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে দাওয়াতি কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ক্বারি আইয়ুব আলী, ইউনিয়ন সেক্রেটারি মো. মোরছালুন হক, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মো. আব্দুর রাকিব, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাজুল ইসলাম ও শ্রমিক নেতা মো. মুহিবুল্লাহ রতনসহ স্থানীয় নেতারা।

এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বায়তুলমালের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

#গংগাচড়া #জামায়াত_ইসলামী #কর্মী_সমাবেশ

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

গংগাচড়ায় জামায়াতের কর্মী সমাবেশ, তৃণমূলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

রংপুরের গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ মে রাতে উপজেলার বাগপুর কাদেরিয়া দাখিল মাদ্রাসা হলরুমে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বড়বিল ইউনিয়ন শাখার আমীর মো. সোহাগ রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গংগাচড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান।

তিনি বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে দাওয়াতি কার্যক্রম ও জনকল্যাণমূলক কাজ বাড়ানোর আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা ক্বারি আইয়ুব আলী, ইউনিয়ন সেক্রেটারি মো. মোরছালুন হক, ইউনিয়ন বায়তুলমাল সম্পাদক মো. আব্দুর রাকিব, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাজুল ইসলাম ও শ্রমিক নেতা মো. মুহিবুল্লাহ রতনসহ স্থানীয় নেতারা।

এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বায়তুলমালের ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত