শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সাব-রেজিস্ট্রারকে নিয়ে রহস্য, অপহরণের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

ছবি: সংগৃহীত

খুলনা নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সদর সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে নিয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। প্রকাশ্য দিবালোকে তাকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলেও কিছুক্ষণ পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর আড়াইটার দিকে কয়েকজন ব্যক্তি সাব-রেজিস্ট্রার তন্ময় কুমার মণ্ডলকে মোটরসাইকেলে করে ভৈরব নদের জেলখানা ঘাটের দিকে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর হয়ে ওঠেন। প্রায় এক ঘণ্টা পর তিনি নিজ কার্যালয়ে ফিরে আসেন।

ফিরে এসে উপস্থিত সাংবাদিকদের তন্ময় কুমার মণ্ডল জানান, তাকে কেউ অপহরণ করেনি। তবে তাকে কোথায় এবং কীভাবে নিয়ে যাওয়া হয়েছিল—এ বিষয়ে তার বক্তব্য নিয়ে ভিন্নতা দেখা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার কথা বললেও তিনি সাংবাদিকদের জানান, তাকে রিকশাযোগে নেওয়া হয়েছিল।

এদিকে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা এ ঘটনায় জড়িত এবং কী কারণে তাকে নিয়ে যাওয়া হয়েছিল, তা অনুসন্ধান করা হচ্ছে। তিনি বলেন, তন্ময় কুমার মণ্ডল বর্তমানে ট্রমার মধ্যে থাকায় ঘটনার বিষয়ে সঠিকভাবে কোনো তথ্য বা অভিযোগ দিতে পারেননি।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, কাগজপত্র দেখানোর কথা বলে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে নিউমার্কেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনাটি নিয়ে পরস্পরবিরোধী তথ্য পাওয়ায় বিষয়টি রহস্যজনক হয়ে উঠেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অফিসপাড়ায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

চেকপোস্ট

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

খুলনায় সাব-রেজিস্ট্রারকে নিয়ে রহস্য, অপহরণের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত