মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হাসপাতালে আহতরা

খুলনায় ভয়াবহ দুর্ঘটনা ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ২

ছবি : চেকপোস্ট

খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর হরিনটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহত দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Image

#সড়কদুর্ঘটনা #খুলনা #ট্রাকইজিবাইক_সংঘর্ষ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

খুলনায় ভয়াবহ দুর্ঘটনা ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

খুলনা নগরীতে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে নগরীর হরিনটানা থানাধীন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়নের সনাতনকাঠি গ্রামের শেখপাড়া এলাকার বাসিন্দা শেখ ওবায়দুল হকের ছেলে মো. শেখ দিদারুল হক (৩০) এবং একই উপজেলার বাড়ৈপাড়া এলাকার বাসিন্দা বিনোধর হোরের ছেলে তাপস হোর ওরফে সুনু হোর (৬০)।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহত দুজনকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে।

হরিনটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত