শনিবার, ০৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সন্ত্রাস ও মাদক দমনে কেএমপির বিশেষ অভিযান

খুলনায় টানা অভিযানে গ্রেফতার ৬২, চলছে আরও ধরপাকড়

ছবি : চেকপোস্ট

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কেএমপি সূত্রে জানা যায়, মহানগরের বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এই অভিযান চালায়। গ্রেফতারদের মধ্যে সদর থানা এলাকা থেকে ১৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১১ জন, লবণচরা থানা থেকে ১০ জন এবং খালিশপুর থানা এলাকা থেকে ১৩ জনসহ মোট ৬২ জনকে আটক করা হয়।

সম্প্রতি খুলনায় ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় কেএমপি বিশেষ অভিযান শুরু করে। গত বুধবার সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ অপরাধ সভায় মহানগরজুড়ে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, সম্প্রতি গ্রেফতার হওয়া লিটন মীর ওরফে ‘কসাই লিটন’ এবং রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনসহ ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে ‘বি কোম্পানি’ নামে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের অস্তিত্ব পাওয়া গেছে।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের আড়ালে চক্রটি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া কসাই লিটন শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ নামে পরিচিত রনি চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন বলেও তথ্য পাওয়া গেছে।

ডিবি জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘বি কোম্পানি’র শীর্ষ সদস্যদের শনাক্তে অভিযান চলছে। যাচাই-বাছাই শেষে তাদেরও আইনের আওতায় আনা হবে।

কেএমপি আরও জানিয়েছে, খুলনা মহানগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

#মাদকবিরোধী_অভিযান #খুলনা #বাংলাদেশ_ক্রাইম_নিউজ #সন্ত্রাসবিরোধী_অভিযান #কেএমপি

চেকপোস্ট

শনিবার, ০৬ জুন ২০২৬

খুলনায় টানা অভিযানে গ্রেফতার ৬২, চলছে আরও ধরপাকড়

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার দমনে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৬২ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

কেএমপি সূত্রে জানা যায়, মহানগরের বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এই অভিযান চালায়। গ্রেফতারদের মধ্যে সদর থানা এলাকা থেকে ১৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১১ জন, লবণচরা থানা থেকে ১০ জন এবং খালিশপুর থানা এলাকা থেকে ১৩ জনসহ মোট ৬২ জনকে আটক করা হয়।

সম্প্রতি খুলনায় ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা বেড়ে যাওয়ায় কেএমপি বিশেষ অভিযান শুরু করে। গত বুধবার সদর দপ্তরে অনুষ্ঠিত এক বিশেষ অপরাধ সভায় মহানগরজুড়ে সমন্বিত অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, ডিবির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, সম্প্রতি গ্রেফতার হওয়া লিটন মীর ওরফে ‘কসাই লিটন’ এবং রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদ ও তাদের মোবাইল ফোনসহ ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে ‘বি কোম্পানি’ নামে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের অস্তিত্ব পাওয়া গেছে।

পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের আড়ালে চক্রটি দীর্ঘদিন ধরে অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল। এছাড়া কসাই লিটন শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’ নামে পরিচিত রনি চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন বলেও তথ্য পাওয়া গেছে।

ডিবি জানিয়েছে, গ্রেফতারদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ‘বি কোম্পানি’র শীর্ষ সদস্যদের শনাক্তে অভিযান চলছে। যাচাই-বাছাই শেষে তাদেরও আইনের আওতায় আনা হবে।

কেএমপি আরও জানিয়েছে, খুলনা মহানগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে এবং তথ্যদাতাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত