খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা -এর ১৭তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভবনের আটতলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে খুলনা সদর ফায়ার স্টেশনের ১১টি ইউনিট কাজ করছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম চলছে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬