খুলনার পুর্ব রুপসায় পুলিশের বিশেষ অভিযানে রাজু মোড়ল নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৫ টার দিকে তাকে উপজেলার থেকে গ্রেফতার করা হয়। রাজু মোড়ল ঔই গ্রামের ইমান মোড়লের ছেলে।
পুলিশ এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, গ্রেফতার রাজু মোড়ল খুলনার একটি বিশেষ বাহিনীর সদস্য। সে দীর্ঘ দিন ধরে পলাতক ছিল।
বৃহস্পতিবার রাতে সে বাড়িতে আসে। এমন সংবাদ পেয়ে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে। খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, গ্রেফতার রাজু মামুন মীর হত্যা মামলায় সন্দেহভাজন আসামি। আমরা তাকে খুজছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রাতে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো বলেন, রাজু মোড়ল খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনী গ্রেনেড বাবুর অন্যতম সক্রিয় সদস্য। তাকে থানায় ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। ঔই তথ্যের ভিত্তিতে রাতে অভিযান চালানো হবে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬