শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ডেঙ্গুর মধ্যে রোগী ভোগান্তির শঙ্কা

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছবি : চেকপোস্ট

খুলনা মেডিকেল কলেজের ( খুমেক) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান পদে অধ্যাপক (চলতি দায়িত্ব)  ডা: জহিরুল হককে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে গেছেন ইন্টার্ন চিকিৎসকরা। এই ঘটনায় স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে হাসপাতালে। 

আজ শনিবার ২৬ সেপ্টেম্বর দুপুরে জরুরি বৈঠক শেষে  ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি ঘোষণা দেন। হাসপাতাল সুত্রে জানায়, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: সৈয়দ আমানুল ইসলাম সাক্ষরিত গত ২৪ সেপ্টেম্বর অফিস আদেশে বলা হয়, মেডিসিন বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: এ বি এম সাইফুল আলম আগামী ৩০ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে ( পিআরএল) যাবেন। 

তার শেষ কর্মদিবসে মেডিসিন বিভাগের অধ্যাপক ( চলতি দায়িত্ব)  ডা: মো: জহিরুল হকের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই নিয়োগের প্রতিবাদে আজ শনিবার দুপুরে খুলনা মেডিকেল হাসপাতালের হলরুমে জরুরি সভা করেন ইন্টার্ন চিকিৎসকরা। সভা শেষে তারা কর্মবিরতি ঘোষণা দেন। ইন্টার্ন চিকিৎসকদের অভিযোগ - ডা: জহিরুল হক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (স্বাচিপ) কেন্দ্রীয় নেতা ও আজীবন সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। 

একই সঙ্গে  ২০২২ সালে এফসিপিএস ( মেডিসিন)  সম্পন্ন করার পর  অল্প সময়ের মধ্যেই তাকে গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।  তবে অভিযোগের বিষয়ে ডা: জহিরুল হকের তাৎক্ষনিক কোন বক্তব্যে পাওয়া যায়নি। জানাযায়,  কর্মবিরতির প্রভাব শনিবার দুপুর থেকেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখা যায়। দুপুরে মেডিসিন বিভাগের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে ইন্টার্ন চিকিৎসকদের নির্ধারিত ওয়ার্ডেও ইন্টার্ন চিকিৎসকদের চেয়ার- টেবিল ফাঁকা পড়ে থাকতে দেখা যায়। সার্জারিসহ অন্যান্য ওয়ার্ডে কর্মবিরতির প্রভাব পড়েছে। 

সুত্র আরোও  জানায়, হঠাৎ ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে রোগী এবং স্বজনদের মধ্যে ভোগান্তি ও উদ্ধেগ তৈরি হয়েছে। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপের মধ্যে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশংকা করছেন রোগীর স্বজনরা। তবে ইন্টার্নদের কর্মবিরতির মধ্যেও হাসপাতালের সরকারি চিকিৎসকরা নিয়মিত চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কতৃপক্ষ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোঃ আখতারুজ্জামান বলেন, ডেঙ্গুর এই সময়ে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির কারনে হাসপাতালে রোগীদের ভোগান্তি তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।

#চিকিৎসাসেবা #ইন্টার্নচিকিৎসক #খুলনামেডিকেলকলেজ

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খুমেকে স্বাচিপ নেতাকে দায়িত্ব দেওয়ায় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত