মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

চুয়াডাঙ্গা-জামালপুরে শোক

কোরবানি ঈদের মাংসে গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু

মৃত আঁখি আক্তার ও মো. ইয়াছিন। ছবি কোলাজ: সংগৃহীত

ঈদুল আজহার প্রথম দিন কোরবানির রান্না মাংস খেতে গিয়ে দুই জেলায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ঘটে চুয়াডাঙ্গা ও জামালপুর জেলায় বৃহস্পতিবার (২৮ মে) সকাল ও বিকেলে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে মারা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার নয়াপাড়া এলাকায় ১৪ বছর বয়সী কিশোর মো. ইয়াসিন পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় একইভাবে গলায় মাংস আটকে শ্বাসকষ্টে মারা যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনায় দ্রুত প্রাথমিক পদক্ষেপ না নিতে পারলে জীবনহানির ঝুঁকি থাকে।

#কোরবানি_২০২৬ #ঈদ_দুর্ঘটনা #দুর্ভাগ্যজনক

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

কোরবানি ঈদের মাংসে গলায় আটকে দুই জেলায় ২ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ঈদুল আজহার প্রথম দিন কোরবানির রান্না মাংস খেতে গিয়ে দুই জেলায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাগুলো ঘটে চুয়াডাঙ্গা ও জামালপুর জেলায় বৃহস্পতিবার (২৮ মে) সকাল ও বিকেলে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে মারা যায়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

অন্যদিকে জামালপুরের ইসলামপুর উপজেলার নয়াপাড়া এলাকায় ১৪ বছর বয়সী কিশোর মো. ইয়াসিন পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় একইভাবে গলায় মাংস আটকে শ্বাসকষ্টে মারা যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনায় দ্রুত প্রাথমিক পদক্ষেপ না নিতে পারলে জীবনহানির ঝুঁকি থাকে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত